সে নয় তারা
জাহিদ হাসান রানা
হৃদয় মাঝে ঝড় উঠেনি, বাতাসও বইছে স্বাভাবিক
তবু যেনো ভারটা অনেক, শান্তও নয় চারিদিক!
আঘাতটা যায় না বোঝা, ব্যাথা – যন্ত্রণাও কম নয়
চিহ্ন যেনো নিশ্চিহ্ন, তিলে তিলে তবু বহু ক্ষয়!
অভিযোগ বহু বলবো না, লিখে রেখে যাবো শুধু
কোথাও কোনো অন্ধকার নেই, কিন্তু কালো ধুধু।