স্টুডেন্ট ম্যাগাজিন
moumachi

যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায়?

পৃথিবীর শেষ মৌমাছিটাও মারা গেলে কি হতে পারে?

প্রথমে হয়তো ভাববেন, ‘তাতে আমার কী?’ কিন্তু বিশ্বাস করেন, কয়েক বছরের মধ্যেই সেই খবরটা আপনার ডাইনিং টেবিলে এসে পৌঁছে যাবে। কারণ তখন হয়তো আর আম, লিচু, তরমুজ কোন কিছুই থাকবে না… 

এমনকি সকালের কফিটাও আগের মতো পাওয়া যাবে কিনা ভাববার বিষয়। কিন্তু একটা ছোট্ট মৌমাছি মারা গেলে এত বড় সমস্যা হবে কেন?

দেখেন, আমরা ছোটবেলা থেকে একটা কথাই শুনে আসছি, মৌমাছি মানেই মধু। কিন্তু মজার ব্যাপার হলো, মধু বানানো ওদের প্রধান কাজ না।

আসল কাজটা শুরু হয় যখন একটা মৌমাছি ফুলে ফুলে উড়ে বেড়ায়। তখন নিজের অজান্তেই এক ফুলের পরাগ আরেক ফুলে পৌঁছে দেয়। এই ছোট্ট কাজটার কারণেই গাছে ফল ধরে।

মানে আপনি আজ যে আম বা লিচুটা খাচ্ছেন -এসবের পেছনেও একটা মৌমাছির হাত থাকতে পারে।

এখন চিন্তা করেন…যদি সেই মৌমাছিই না থাকে?

তাহলে অনেক গাছ ঠিকমতো ফলই ধরবে না। ফসল কমে যাবে। খাবারের দাম বাড়বে।

আর যেটাকে আমরা একটা ছোট্ট পোকার হারিয়ে যাওয়ার সমস্যা ভাবছি, সেটা ধীরে ধীরে মানুষের খাবারের সমস্যায় পরিণত হবে।

আর সবচেয়ে ভয়ের বিষয়টা কী জানেন?

এই গল্পটা ভবিষ্যতের না। এটা এখনই শুরু হয়ে গেছে।

কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, বন উজাড় করা আর জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক জায়গায় মৌমাছির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে।

তাই পরেরবার কোনো মৌমাছি দেখলে শুধু একটা পোকা দেখবেন না। ভাববেন—এই ছোট্ট প্রাণীটা হয়তো প্রতিদিন চুপচাপ আমাদের খাবারের ভবিষ্যৎ বাঁচিয়ে রাখছে।

Share this article
0
Share
Shareable URL
Prev Post

ভেজাল সংখ্যা – লেখা আহ্বান

Next Post

সে নয় তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share