মোবাইলে PDF সংরক্ষণের জন্য ব্রাউজারের Print → Save as PDF ব্যবহার করুন। Letter, Scale 100%, Margins None এবং Background Graphics চালু রাখুন। কিছু মোবাইল ব্রাউজার Letter Size স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন নাও করতে পারে।
প্রিয় পাঠক, শুভেচ্চছা জানবেন। দিনলিপি লেখার নিয়ম জানার ইচ্ছাই আপনাকে আমাদের এই ব্লগে নিয়ে এসেছে। হিজিবিজি আপনার এই জানার আগ্রহকে শ্রদ্ধা জানায়। দিনলিপি লেখার নিয়ম ভালোভাবে জানতে ও বুঝতে চলুন, এই ব্লগটি মন দিয়ে পড়ে ফেলা যাক!
এর আগে হিজিবিজি টিম আবেদন পত্র লেখার নিয়ম ও প্রতিবেদন লেখার নিয়ম এর উপর দুইটি পৃথক ব্লগ প্রকাশ করেছে। চাইলে সেগুলোও পড়ে দেখতে পারেন।
ল্যাটিন শব্দ Diarium থেকে ইংরেজি Diary এসেছে। Diary বা ডায়রির বাংলা আভিধানিক অর্ধ ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী বা দিনলিপি। ফার্সি ভাষায় একে রোজনামচা বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে, প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে লিপিবদ্ধ করাকে দিনিলিপি বলে।
প্রতিদিনকার ব্যস্ত জীবনে মানুষ বিচিত্র সব মুহুর্তের সম্মুখীন হয়। কখনো সেগুলো হয় সুখের, কখনো বা কেবল দুঃখের। কিন্তু সেই সুখ বা দুঃখের সময়টিকে কেউ কেউ মানুষ মনে করে জীবনের শ্রেষ্ট পাওয়া এবং সেই প্রাপ্তিটুকুকে স্মরণীয় করে রাখতে লিপিবদ্ধ করে খাতার পাতায়। কেউ লেখে কবিতা আকারে, আবার কেউ-বা লেখে গদ্য হিসেবে। নিত্যদিনের সুখ-দুঃখের ঘটনাগুলোকে এভাবে লিপিবদ্ধ করার মজার কাজটিকেই বলে দিনলিপি লেখা।
কোন ব্যক্তি যখন তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে যখন দিনলিপিতে লিপিবদ্ধ করে তখন তার মানসিক অবস্থা, মনের ইচ্ছা, সামাজিক অবস্থা, দৃষ্টিভঙ্গি, পরিপার্শ্বিক পরিবেশ এবং বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার ইচ্ছা ইত্যাদি সম্পর্কে সহজে ও সংক্ষেপে জানতে পারি। হুটহাট কোনকিছু খাতায় টুকলেই তা কিন্তু দিনলিপি হয়ে যাবে না। দিবিলিপি হতে হলে তাকে অবশ্যই কিছু বেসিক নিয়ম পালন করতে হবে। দিনলিপি লেখার নিয়ম গুলো নিচে বিস্তারিত আলোচনা করছি।
আমরা খুব সহজভাবে দিনলিপি লেখার নিয়ম বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা নমুনা হিসেবে ১৩ টি দিনলিপি তুলে ধরেছি। এর জন্য উপরে দেওয়া বাটনটিতে ক্লিক করুন।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান পেতে ইমেইল সাবমিট করে সাবস্ক্রাইব করুন।